ইসলামের ইতিহাসে যুদ্ধ : নববী যুগ থেকে বর্তমান (হার্ডকভার)

420.00৳ 

Category

Description

‘ইসলামের ইতিহাসে যুদ্ধ : নববী যুগ থেকে বর্তমান’ গ্রন্থটি মূলত নববী যুগ থেকে নিয়ে উসমানি খিলাফতের নাভারিনোর যুদ্ধ পর্যন্ত বৃহৎ যুদ্ধসমূহ নিয়ে সাজানো একটি ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থের পরতে পরতে কখনো পাবেন মুসলিম সেনাদের তরবারির ঝনঝনানি কিংবা তীরের নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ। চলতে চলতে দেখতে পাবেন মরুর বুকে ছুটন্ত ঘোড়ার পদপিষ্ট ধূলিঝড়; তার পিঠে তপ্ত রোদে ঘাম ঝরানো মরুসেনা। শোনা যাবে তেজদ্বীপ্ত কণ্ঠে বীর সেনাপতির জ্বালাময়ী ভাষণ অথবা পত্র মারফত আমিরুল মুমিনীনের গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা। কখনো-বা ছুটতে হবে পানিপথে। সামনে থাকবে অকূল দরিয়ার নাম-না-জানা বিপদের ঘনঘটা…
.
এই যাত্রায় আমরা সাক্ষী হবো ইতিহাসের, সাম্রাজ্যের মোড় পাল্টে দেয়া ঘটনাপ্রবাহের, যুদ্ধ-সন্ধি। কিংবা দূর্ভেদ্য কোনো দূর্গের পতনের। হেরাক্লিয়াসের বিপুল আয়োজন, রুস্তমের কৌশল, চেঙ্গিসের বর্বরতা, তৈমুরের ধূর্ততা সব ছুটিয়ে-কাটিয়ে কখনো পাড়ি দিতে হবে উহুদ থেকে সিন্ধু, জিব্রালটার থেকে ইস্তাম্বুল, খাইবার থেকে জর্ডান, রামাল্লা থেকে কাদিসিয়া। মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত ‘ইসলামের ইতিহাসে যুদ্ধ : নববী যুগ থেকে বর্তমান’ বইটি পড়তে পড়তে এভাবেই হারিয়ে যাবেন ইতিহাসের পাতায়।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইসলামের ইতিহাসে যুদ্ধ : নববী যুগ থেকে বর্তমান (হার্ডকভার)”

Your email address will not be published. Required fields are marked *

Available at :

*Price may vary by retailer

Get a FREE ebook by joining our mailing list today!

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. 

Latest Book Release

islamic Book

199.00৳